লাখাইয়ে তারেক আহমেদ নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রাম থেকে তারেক আহমেদ (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দিনগত রাত ৮ টার দিকে সংবাদ পেয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ ডহ পুলিশের একটি টিম ফুলবাড়িয়া গ্রাম থেকে তারেক আহমেদ এর মরদেহ উদ্ধার করে।
মৃত তারেক আহমেদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মহব্বত উল্লার পুত্র বলে জানা যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে প্রেরন করার প্রস্তুতি নিচ্ছে। পুলিশের ধারনা বৃহস্পতিবার দিনগত রাতে কোন এক সময় ঘটনা ঘটে থাকতে পারে।
তারেক আহমেদ এর মৃত্যুর ঘটনায় নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের নুরুজ্জামান এর ছেলে শাহেল মিয়া (১৯) নামে এক যুবক কে আটক করা হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং মরদেহর সুরতহাল রিপোর্ট তৈরী চলমান শেষে হবিগঞ্জ জেলা সদরে মর্গে পাঠানো হবে। আটক আসামী কে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার সংবাদ পেয়ে হবিগঞ্জ সদর সার্কেল অফিসার পরিদর্শনে আসেন। তিনি আরো জানান, এ ঘটনা রহস্য উদঘাটনে পুলিশ সর্বদা সচেষ্ট আছে।
Post a Comment