ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ডোমারের ভোগডাবুড়িতে চিলাহাটি পুলিশের মাদকবিরোধী অভিযান, পালাল মাদক কারবারি ও সেবীরা 🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

‎ডোমারের ভোগডাবুড়িতে ৪৯ পিস ট্যাপেন্টাডলসহ জনতার হাতে আটক পুকুল, পুলিশের হেফাজতে‎


‎মোঃ মকবুলার রহমান,‎ডোমার নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি  ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় ৪৯ পিস ট্যাপেন্টাডলসহ মোঃ পুকুল (৪০) নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে। পরে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেন।

‎শনিবার (২২ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে ডাঙ্গাপাড়া  এলাকার পশ্চিমে তিস্তা নদীর সংলগ্ন  এলাকায় এ ঘটনা ঘটে।

‎আটক পুকুল ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি বড় জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ বখশ। স্থানীয়দের দাবি, পুকুল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাদক হিসেবে ব্যবহৃত ট্যাপেন্টাডল সংগ্রহের উদ্দেশ্যে মোঃ পুকুল পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের পূর্ব সরদারপাড়া এলাকায় যায়। সেখানে পূর্ব সরদারপাড়ার আয়নাল হকের ছেলে  কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল তার হাতে ট্যাপেন্টাডল তুলে দেয় । এ সময় স্থানীয় লোকজন মোঃ পুকুলকে আটক করলেও মোঃ সাইদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎আটকের সময় পুকুলের কাছ থেকে ৪৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন এবং তদন্ত কেন্দ্রে নিয়ে যান।

‎এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আছে এবং তার কাছ থেকে ৪৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

‎এদিকে স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদকের বিস্তার রোধে আরও কঠোর অভিযান পরিচালনা এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


No comments