লাখাইয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা নারী অপহরণ ও ধর্ষণ মামলার আসামী সহ গ্রেপ্তার ২
এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ৩ মাসের গর্ভবতী সুলতানা আক্তার নামে এক নারীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে রহিম মিয়া নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা পুলিশ ও মামলার বাদী সুমায়ুন সুত্রে জানা যায় গত ১৬ অক্টোবর তেঘরিয়া গ্রামের সুমায়ুন কবীরের বিবাহিত ১ সন্তানের জননী সুলতানা আক্তার কে আসামী রহিম মিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লাখাই থানায় মামলা করেন ভিকটিমের পিতা সুমায়ুন কবীর। সুমায়ুন কবীর বলেন আমার মেয়ে ভিকটিম সুলতানা আক্তার এর একটি মেয়ে সন্তান রয়েছে এবং আমার মেয়ে বর্তমানে ৩ মাসের গর্ভবতী। এ মামলার সুত্রে শনিবার ২৪ অক্টোবর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিগে পুলিশের উপপরিদর্শক শাহ আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ দক্ষিণ করাব আসামী রহিম মিয়ার নানার বাড়ী বাড়ীতে অভিযান চালিয়ে মামলার ভিকটিম সুলতানা আক্তার কে উদ্ধার করে এবং ওই দিনই লাখাই রুহিতনশি টাউন শপ এলাকায় অভিযান চালিয়ে স্বজনগ্রামের (বর্তমান করাব) সেলিম মিয়ার ছেলে রহিম মিয়া (২১) কে গ্রেপ্তার করেন পুলিশ। অপর এক অভিযানে একই রাতে এএসআই আব্দুস ছালাম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মোড়াকরি গ্রামে বাদশা মিয়ার ছেলে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে রায়হান মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, অপহরণ মামলার আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা রুজু পূর্বক ২ আসামীকে রোববার ২৫ অক্টোবর হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
Post a Comment