ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

আল-ওয়াকিলু’-এর জিকিরের আমল ও ফজিলত

ধর্ম ডেস্ক: প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ও ফজিলত রয়েছে।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْوَكِيْلُ) ‘আল-ওয়াকিলু’ একটি। এ পবিত্র নামের আমলের মাধ্যমে মানুষ দুনিয়ায় সব ধরনের ভয়-ভীতিসহ প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা থেকে মুক্ত থাকবে।

আল্লাহর গুণবাচক নাম (اَلْوَكِيْلُ) ‘আল-ওয়াকিলু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-ওয়াকিলু’

অর্থ : ‘কর্ম সম্পাদনকারী’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْحَيُّ)-এর আমল

ফজিলত

>> যে ব্যক্তি বজ্রপাতের ভয়, পানি কিংবা আগুনের দ্বারা ক্ষতির আশংকা করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْوَكِيْلُ) ‘আল-ওয়াকিলু’- নিয়মিত পাঠ করলে এ সব বিপদাপদ থেকে নিরাপত্তা লাভ করবে।

>> তাছাড়া কোনো ভয়-ভীতির স্থানে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْوَكِيْلُ) ‘আল-ওয়াকিলু’- বেশি বেশি পাঠ করলেও ঐ স্থান থেকে ভয়-ভীতি দূর হয়ে যায়।

No comments