ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৪৮৯ জনের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ ‎🔥দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে এলাকাবাসী 🔥 ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

লাখাইয়ে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার


এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধি।।

হবিগঞ্জের লাখাই উপজেলার আমানুল্লাহপুর গ্রামে নিজ বাড়ি থেকে সুজন (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজন ওই গ্রামের লিয়াকত আলী মেম্বারের পুত্র। এ ঘটনার সংবাদ পেয়ে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ দুপুর ১২টা ৪৫ মিনিটে মৃতের বসত ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে মৃতের সুরতহাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরীকারী পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করার সময় মৃতের শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর যে কোন সময় ভিকটিম সুজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো জানান তার ভাই ঢাকা থেকে বাড়ীতে এসে দেখে তার ভাই সুজন ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ওসি শরিফ আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

No comments