জামালপুর মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত।
কাওছার আহমেদ,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা আইসিটি কর্মকর্তা এম. ই. সারোয়ার লিমন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও পৌর কৃষকদলের সভাপতি ইসহাক আলী।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে দক্ষতা, সময়ের সঠিক ব্যবহার ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
Post a Comment