ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির 🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার


কাওছার আহমেদ,জামালপুর প্রতিনিধি।

জামালপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।
শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুমাররের চর এলাকা থেকে আসামি বিহীন এসব মদ উদ্ধার করা হয়। 
জানা গেছে, সকালে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির বিজিবির সদস্যরা ১০৭৬ সীমান্তের কাছে কুমারের চর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

No comments