ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির 🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

নীলফামারী বড় মাঠ থেকে অবৈধ দোকান উচ্ছেদে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন আবু মোঃ সোয়েম

নিজস্ব প্রতিবেদক: 

নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোঃ সোয়েম। তিনি বলেন, মাঠের বিভিন্ন স্থানে দিন দিন অবৈধভাবে দোকানের সংখ্যা বাড়তে থাকায় খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণদের জন্য উন্মুক্ত ক্রীড়াঙ্গন সংকুচিত হয়ে পড়ছে।

এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বড় মাঠের টাউন ক্লাব ও অডিটোরিয়াম সংলগ্ন এলাকায় প্রথমে একটি-দুটি দোকান থাকলেও বর্তমানে প্রায় ৪০ থেকে ৪৫টি দোকান গড়ে উঠেছে। এসব দোকান মাঠের গুরুত্বপূর্ণ অংশ দখল করে রাখায় খেলাধুলার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

তিনি উল্লেখ করেন, যে স্থানে বর্তমানে দোকান বসেছে, সেখানে একসময় জমজমাট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। এছাড়াও ওই এলাকায় একটি ক্রিকেট পিচ রয়েছে। কিন্তু অবৈধ দখলের কারণে এখন আর আগের মতো খেলাধুলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। ফলে জেলার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ও সম্ভাবনা দুটিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আবু মোঃ সোয়েম বলেন, “আমি শুধু জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে নয়, নীলফামারীর সকল খেলোয়াড়ের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করছি। আপনারা এ বিষয়ে সংবাদ প্রকাশ করুন। আমরা চাই অবৈধ দোকানগুলো সরিয়ে মাঠটি খেলাধুলার জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হোক।”

তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা অপসারণ করা গেলে বড় মাঠকে আরও সুন্দর ও আধুনিক ক্রীড়া ভেন্যু হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এতে শিশু-কিশোর ও তরুণরা মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকবে এবং মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা থেকেও নিজেদের রক্ষা করতে পারবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, নীলফামারীর যুব সমাজই জেলার ভবিষ্যৎ। তাদের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশের জন্য মাঠের বিকল্প নেই। তাই বড় মাঠকে দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠকে আবারও খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

No comments