ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

মিঠাপুকুরে জুয়ার ডেরা: নীরব পুলিশ, ডুবছে যুবসমাজ

সাজেদুর রহমান,
মিঠাপুকুর রংপুর প্রতিনিধি ।।

রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের সাদুল্ল্যাপুর এলাকায় প্রশাসনের নাকের ডগায় বসছে প্রকাশ্য জুয়ার আসর। স্থানীয় প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে চলা এই জুয়ার স্বর্গরাজ্যের কারণে এলাকায় মাদক, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো ভয়াবহ অপরাধের গ্রাফ আশঙ্কাজনকহারে ঊর্ধ্বমুখী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রহস্যজনক নীরবতায় চরম ক্ষোভ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের বেশ কয়েকটি স্পটে দৈনিক লাখ লাখ টাকার জুয়ার বোর্ড বসছে। দিন-রাত ২৪ ঘণ্টা সমানতালে চলছে এই অবৈধ কারবার। দূর-দূরান্ত থেকে জুয়াড়িরা এসে ভিড় জমাচ্ছে এই এলাকায়। জুয়াকে কেন্দ্র করে এলাকাটি এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,সবাই জানে কোথায় জুয়া হচ্ছে। পুলিশও প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু অলৌকিক কারণে তারা নীরব। মনে হয় যেন প্রশাসনের ‘সবুজ সংকেত’ নিয়েই এই অপরাধের মহোৎসব চলছে। জুয়াড়ি ও মাদক কারবারিদের ভয়ে সাধারণ মানুষ এখন মুখ খুলতেও সাহস পাচ্ছেন না।
স্থানীয় সূত্র জানায়, গ্রামটির নির্জন এলাকা ও নির্দিষ্ট কিছু স্থানে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র। দিন-রাত সমানতালে চলা এসব আসরে দূর-দূরান্ত থেকে আসা জুয়াড়িদের অবাধ আনাগোনা বাড়ছে। ফলে গ্রামীণ স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে উদীয়মান তরুণ ও যুবসমাজকে। জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে অনেক উঠতি বয়সী তরুণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
সাদুল্ল্যাপুর সহ অন্যান্য এলাকা এই নৈরাজ্যকর পরিস্থিতির কারণে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও যুবসমাজ দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। পারিবারিক অশান্তি, কলহ এবং ডিভোর্সের সংখ্যাও জ্যামিতিক হারে বাড়ছে। সচেতন মহল মনে করছেন, দ্রুত এই জুয়া এবং মাদকের সিন্ডিকেট গুঁড়িয়ে না দিলে সাদুল্ল্যাপুর সহ অন্যান্য এলাকাগুলো পুরোপুরি অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যাবে।
 তবে এলাকাবাসীর দাবি, অবিলম্বে র‍্যাব ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে এই জুয়ার আখড়া বন্ধ করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।
অভিযোগ থাকা সত্ত্বেও স্থানীয় থানা পুলিশের কার্যকর কোনো পদক্ষেপে না নেওয়া নিয়ে নানা প্রশ্ন ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় কীভাবে প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ লেনদেন ও জুয়ার আসর বসে?তবে এলাকাবাসীর দাবি, অবিলম্বে র‍্যাব ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে এই জুয়ার আখড়া বন্ধ করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।
এ অবস্থায় গ্রামীণ সমাজ রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনতিবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে চিহ্নিত জুয়াড়িদের গ্রেফতার ও জুয়ার আড্ডা স্থায়ীভাবে বন্ধে ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

No comments