ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 লাখাইয়ে মোবাইল কোর্টের অভিযান: ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৪৮৯ জনের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুপম গোপ গ্রেপ্তার

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

 হবিগঞ্জের লাখাই উপজেলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বুল্লা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক রুপম গোপকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুপম গোপ ওই গ্রামের কানু গোপের ছেলে।
লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে লাখাই থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। পরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রুপম গোপকে আটক করা হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃত রুপম গোপ বৈষম্যবিরোধী একটি মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি। এ মামলার তদন্তের স্বার্থেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর সোমবার (৯ নভেম্বর) তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মামলার তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

No comments