ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ডোমারের বোড়াগাড়ীতে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মোঃ মকবুলার রহমান 
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বোড়াগাড়ী ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ১০০টি বনজ ও ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ডোমার উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ রেজওয়ানুল করিম সাজি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাবলু এবং উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও ডোমার পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ। কর্মসূচি বাস্তবায়নে বোড়াগাড়ী ইউনিয়নের ছাত্রদল নেতা রিশাদ ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা সহযোগিতা করেন।
আয়োজকরা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তারা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ২০২৬ সালের জুনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাকে কর্মসূচিটির অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। 

No comments