ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

তরুণ সমাজকে রক্ষায় ঐক্যবদ্ধ গোপীনাথপুর: মিঠাপুকুরে মাদক বিরোধী সমাবেশ


সাজেদুর রহমান,মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।।

তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং একটি সুস্থ, সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুরে এক মাদক দ্রব্য নির্মূল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপীনাথপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই সভায় মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

গত ২১ শে সেপ্টেম্বর (সোমবার) স্থানীয় গোপীনাথপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই সমাবেশটি এক বিশাল জনসচেতনতামূলক আন্দোলনে রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।

প্রধান অতিথি আশিক জামান বলেন, মাদক কেবল একজন তরুণকে ধ্বংস করে না, বরং একটি পরিবার এবং পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মিঠাপুকুরের মাটি থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক দমনে যুব সমাজ ও সাধারণ মানুষের এই ঐক্যবদ্ধ উদ্যোগকে তারা স্বাগত জানান এবং যেকোনো মূল্যে এলাকাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ১৩ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীলিপ পাইকার, কাজী আবেদ আলী, ইউপি সদস্য আসাদুজ্জামান রিজু, আনসার ভিডিপির সদস্য নাজমুল হাসান, তাহাজুল সরকার ও বায়জিদ বোস্তামী প্রমুখ।

বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর বিশেষ জোর দেন। সমাবেশ শেষে যুব সমাজ ও স্থানীয় বাসিন্দারা গোপীনাথপুর এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখার এবং মাদক বিক্রেতাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করেন।

No comments