ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির 🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

হবিগঞ্জে আসছেন ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করীম পীর সাহেব

 
এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে আজ  আসছেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর  আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটির তথ্য সুত্রে জানা যায় বুধবার ১৯ আগস্ট দলীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি হবিগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করবেন। বুধবার ১৯ আগষ্ট হবিগঞ্জ জেলা প্রেসক্লাবে বিকেলে হবিগঞ্জ জেলা কমিটির শপথ গ্রহন ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করার কথা রয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান এলএলবি। শপথ গ্রহন ও পরিচিতি সভায় জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব শামসুল হুদার পরিচালনায় আরো উপস্থিত থাকবেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সুত্র আরও জানায় শপথ গ্রহন ও পরিচিতি সভা শেষে হবিগঞ্জ জেলা শহরের রাজনগর কবরস্থান এলাকায় বাদ মাগরিব একটি মাহফিল ও হালকায়ে যিকিরের মাহফিলে বয়ান পেশ করার কথা রয়েছে। শপথ গ্রহন ও পরিচিতি সভায় পূর্নাঙ্গ জেলা কমিটি ঘোষণা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আমীর সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

No comments