ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির 🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

দিনাজপুর ফুলবাড়ীতে বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিফার মর্মান্তিক মৃত্যু

তুষার চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় শিফা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭:৩০ দিকে শহরের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিফা ফুলবাড়ী নর্থ পয়েন্ট বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার উত্তর সুজাপুর ডাড়ারপাড় এলাকার ইস্তামুল ও রিক্তা দম্পতির মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিফা তার মা ও ছোট বোনের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বটতলী এলাকায় রাস্তা পার হওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় দিনাজপুর থেকে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে শিফাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে গেলে বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনার পর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বাসটিকে ধাওয়া করে ঢাকামোড় এলাকায় আটক করেন। তবে বাসের চালক ও সহকারী (হেলপার) পালিয়ে যায়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসানের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে কথা বলে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

No comments