ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ঝুঁকিপূর্ণ ব্রিজে বাঁশের জাকলা, ১২ বছর ধরে দুর্ভোগে কেতকীবাড়ীর হাজারো মানুষ 🔥ডোমারের ভোগডাবুড়িতে চিলাহাটি পুলিশের মাদকবিরোধী অভিযান, পালাল মাদক কারবারি ও সেবীরা 🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

আগামী প্রজন্মকে বাঁচাতে মাদক ও মোবাইল থেকে দূরে রাখার আহ্বান ডা. জহুরুল হকের


সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি।।

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়-এর আয়োজনে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক চরিত্র গঠন এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ আগস্ট (বুধবার) সকালে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সম্মানিত সভাপতি এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার জহুরুল হক।সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সরকার।
সভায় বিশেষ অতিথি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সদস্য ও শঠিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিথুন সরকার।এনামুল হক সাবেক চেয়ারম্যান ১৪ নং ইউপি,বাতেন সরকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, কর্মরত সাংবাদিকবৃন্দ এবং শিক্ষক-অভিভাবকেরা উপস্থিত থেকে সভার গুরুত্ব বাড়িয়ে তোলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জহুরুল হক শিক্ষার পরিবেশ উন্নত করতে অভিভাবক ও শিক্ষকদের নিয়মিত যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন,কেবল বিদ্যালয়ের ক্লাসরুমের শিক্ষাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে ঘরের পরিবেশ এবং অভিভাবকদের সচেতনতাও সমানভাবে জরুরি।বিশেষ করে নিয়মিত ক্লাস উপস্থিতি নিশ্চিত করা,কোচিং নির্ভরতা কমানো এবং মাদক ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে তিনি অভিভাবকদের কড়া নজরদারির আহ্বান জানান।

প্রধান অতিথি আরও বলেন, শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। খোলা আলোচনা পর্বে উপস্থিত অভিভাবকরা তাদের বিভিন্ন মতামত, পরামর্শ ও ছোটখাটো সমস্যার কথা তুলে ধরলে বিদ্যালয় কর্তৃপক্ষ তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।তিনি বলেন, এবার যারা টেস্ট পরীক্ষায় প্রথম, দ্বিতীয়,তৃতীয় হবে তাদেরকে আমার নিজ খরচে ফরম ফিলাপ করার ব্যবস্থা করে দেব। 

সভা শেষে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এবং শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

No comments