দিনাজপুর ফুলবাড়ীতে ক্রয়কৃত জাগায় স্থাপনা নির্মাণে প্রতিপক্ষের বাধা
তুষার চন্দ্র রায়,দিনাজপুর,ফুলবাড়ী প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় কয়কৃত জায়গায় স্থাপনা নির্মাণ করতে গিয়ে প্রতিপক্ষের বাধার শিকার হয়েছেন তরুণী চন্দ্র রায়।
এ বিষয়ে ভুক্তভোগী দিনাজপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেছে।
মামলায় তরণী চন্দ্র রায়, অভিযোগ করে বলেন
একই এলাকার তারাপদ রায়, এর ছেলে শ্রী মিঠুন চন্দ্র রায়, ও মৃত বিষ্ণু রায়ের ছেলে প্রদীপ রায়, রাঙ্গামাটি মৌজায় তরুণী চন্দ্র রায় এর
ক্রয়কিত জায়গায় স্থাপনা নির্মাণে বাধা প্রদান করেন এবং চাঁদা দাবি করে আসছেন। শ্রী তারাপদ রায়, এর ছেলে শ্রী মিঠুন চন্দ্র রায়, ও মৃত বিষ্ণু রায়ের ছেলে শ্রী প্রদীপ রায়,
মামলায় তরুণী চন্দ্র রায়,উল্লেখ করে বলেন। ১১৫ এসএ খতিয়ান মূলে মূল মালিক ঠাকুর দাস চন্দ্র রায়, এর এস এ রেকর্ডীয় মালিক গত ৭/৩/ ১৯৮৯ সালে ১১৩০ নং দলিল মূলে ২.৪একর সম্পত্তির মধ্যে ০.১০ একর সম্পত্তি জৈনক নারায়ণ চন্দ্র রায় ও শ্রী মন্মথ চন্দ্র রায়ের, এর নিকট বিক্রি করিয়া দখল পরিত্যাগ করে।উক্ত নারায়ণ চন্দ্র ভোগদখল থাকা অবস্থায় তাহাদের অংশের ০.৪ একর সম্পত্তি ৪/১২/২০২২ ইং সালে ৫৩৬৩ নং দলিল মূলে তরুণী চন্দ্র রায়, নিকট বিক্রয় করে।
জমিটি ক্রায় করার পর থেকে উক্ত জমি আমি ভোগ দখল করিয়া আসিতেছি।
তিনি মামলায় আরো উল্লেখ করেন। আসামি মিঠুন চন্দ্র রায়, এস এ রেকর্ডীয় মালিক ঠাকুর দাস চন্দ্র রায়ের, এর নাতি হইতেছে।
সেই সূত্রে মিঠুন চন্দ্র রায়, বিভিন্ন সময় উক্ত জমিতে আসিয়া আমাকে হুমকি প্রদান করে এবং চাঁদা দাবি করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১/৪/২০২৬ ইং তারিখে দুপুর আনুমানিক ২ ঘটিকায় মিঠুন চন্দ্র রায় আমার জমিতে প্রবেশ করিয়া তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে, আমি চাঁদা দিতে অস্বীকার করিলে মিঠুন চন্দ্র রায়ের, আমাকে হুমকি ধুমকি প্রদান করে। যে কোনো সময় আমাকে একা পাইলে মারিয়া লাশ গুম করিয়া দিবে।
এ বিষয়ে আমি আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।
Post a Comment