ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥২০২৭ সালেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী 🔥ঝুঁকিপূর্ণ ব্রিজে বাঁশের জাকলা, ১২ বছর ধরে দুর্ভোগে কেতকীবাড়ীর হাজারো মানুষ 🔥ডোমারের ভোগডাবুড়িতে চিলাহাটি পুলিশের মাদকবিরোধী অভিযান, পালাল মাদক কারবারি ও সেবীরা 🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

২০২৭ সালেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মোঃ রাকিবুল হাসান,ডোমার নীলফামারী প্রতিনিধি।। 

২০২৭ সালেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ (এমপি)। তিনি বলেন, এটি সরকারের নির্বাচনি অঙ্গীকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব হবে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিলাহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে গাউছিয়া কমিটি চিলাহাটি শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শ সম্পর্কে জানতে হবে এবং তাঁর আদর্শ অনুসরণ করে চলতে হবে। পাশাপাশি তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে বক্তব্য দেন।
তিনি জানান, প্রত্যেক ইউনিয়নে ১৩টি মসজিদের ইমামদের ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরোহিতদেরও ভাতার আওতায় আনার উদ্যোগ রয়েছে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ২০২৭ সালেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানিসংকট, নদীভাঙন ও কৃষিসহ বিভিন্ন সমস্যার সমাধানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। একসময় অল্প গভীরতায় পানি পাওয়া গেলেও বর্তমানে অনেক এলাকায় গভীর নলকূপ স্থাপন করেও পানির সংকট দেখা দিচ্ছে। দেশের অভিন্ন নদীগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ, ১ নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সৈনিক মাকসুদুর রহমান বুলু। 

No comments