ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥মিঠাপুকুরে বিশুদ্ধ পানির আলো: ৫৫ জনের মুখে স্বস্তির হাসি 🔥দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

মিঠাপুকুরে বিশুদ্ধ পানির আলো: ৫৫ জনের মুখে স্বস্তির হাসি

সাজেদুর রহমান,মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।।

রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির তীব্র সংকট নিরসনে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা,বাংলাদেশ। প্রতিষ্ঠানটির উদ্যোগে (২২শে জুলাই)উপজেলার ৩টি ইউনিয়নে ৫৫ জন দুস্থ ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে ৫৫টি গভীর ও অগভীর নলকূপ (টিউবওয়েল) বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃপারভেজ, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক,জামায়াতের উপজেলা সেক্রেটারি ও ১৬ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং হারুন অর রশিদ বেলাল,রংপুর জেলা সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,উপজেলা পেশাজীবীর সভাপতি ও ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন শাখার জামায়াতের সেক্রেটারি  হাফিজুর রহমান ফকির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এনামুল হক,কান্ট্রি ডিরেক্টর, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ। সঞ্চালনায় ছিলেন লুৎফুন নাহার লতা (এইচআর অ্যান্ড অ্যাডমিন)। এছাড়াও প্রকল্প সহকারী আব্দুর রাজ্জাক, মো. নাঈম জোমাদ্দার, ডকুমেন্টেশন অফিসারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম রব্বানী এমপি তার বক্তব্যে বলেন,বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। মিঠাপুকুরের মতো এলাকায় সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি ছিল। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা যেভাবে ৫৫টি পরিবারের মুখে হাসি ফুটিয়েছে,তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও উল্লেখ করেন, নিরাপদ পানির অভাবে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি বহুলাংশে কমে যায়। এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট ফাউন্ডেশন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথিরা নিজ নিজ বক্তব্যে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা তুলে ধরেন। অতিথিরা বলেন, নিরাপদ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলা ওয়াটারএইড ইউকে এর মত মহৎ কাজ। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ এর এমন উদ্যোগ এলাকায় অন্যান্য বেসরকারি সংস্থা ও বিত্তশালীদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

নিরাপদ পানির অভাব দূর করতে এবং পানিবাহিত রোগ থেকে স্থানীয় বাসিন্দাদের সুরক্ষিত রাখতে এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয় । বিতরণের সময় সংশ্লিষ্ট এলাকার উপকারভোগীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায় । দীর্ঘদিন ধরে নিরাপদ পানির সংকটে থাকা পরিবারগুলোর জন্য এই নলকূপগুলো সুপেয় পানির স্থায়ী সমাধান নিশ্চিত করবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা ।

উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে পরিচালিত এই মানবিক সংস্থাটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে।সংস্থাটির এমন জনকল্যাণমূলক উদ্যোগ মিঠাপুকুরের স্থানীয় মানুষদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে পানি ও স্যানিটেশন খাতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে অঞ্চলের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।

No comments