ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তপু দাস (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার মধ্যপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীৎ সাহা।

দণ্ডপ্রাপ্ত তপু দাস পৌরসভার মধ্যপাড়া এলাকার মৃত শ্যামল দাসের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার ডিসি পার্কের পেছনে সুইপারপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশ। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তপু দাসকে আটক করা হয়। অভিযানের সময় মাদক কারবারি হিসেবে পরিচিত পারুল রানী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে আটক তপু দাসকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীৎ সাহার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা বলেন, মাদকবিরোধী যৌথ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তপু দাসকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

No comments