ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা-উপজেলা জামায়াতের নেতারা, পুনর্বাসনের আশ্বাস ‎🔥ইতিহাসে প্রথম: সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেনাসদস্যদের সঙ্গে কাটালেন দীর্ঘ সময় 🔥সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে
🔴 ব্রেকিং
🔥মিঠাপুকুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ 🔥মিঠাপুকুরের ১০ মসজিদে উন্নয়নে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ, স্বাগত জানিয়েছেন এলাকাবাসী 🔥 ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ • 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দীনের আলোতে

মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা-উপজেলা জামায়াতের নেতারা, পুনর্বাসনের আশ্বাস

সাজেদুর রহমান, রংপুর মিঠাপুকুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ জুলাই) জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করে তাদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী প্রদান করেন।
জানা যায়, গত ৬ এপ্রিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বড় মির্জাপুর পশ্চিমপাড়ায় মরহুম নুরুল আমিন সরকারের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বসতঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। দুর্ঘটনার পর থেকে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী এমপির সুপারিশ ও নির্দেশনায় জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন এবং পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় দলের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, দুর্যোগ ও মানবিক সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতেও বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।
সহায়তা প্রদান ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সালাম খন্দকার, ইউনিয়ন সেক্রেটারি শাহ হাফিজুর রহমান ফকিরসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও যুব ও ক্রীড়া বিভাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ সময় তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুনর্বাসনে সার্বিক সহযোগিতা কামনা করেন।

No comments