ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
‎🔥ইতিহাসে প্রথম: সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেনাসদস্যদের সঙ্গে কাটালেন দীর্ঘ সময় 🔥সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 🔥ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে
🔴 ব্রেকিং
🔥মিঠাপুকুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ 🔥মিঠাপুকুরের ১০ মসজিদে উন্নয়নে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ, স্বাগত জানিয়েছেন এলাকাবাসী 🔥 ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ • 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দীনের আলোতে

‎ইতিহাসে প্রথম: সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেনাসদস্যদের সঙ্গে কাটালেন দীর্ঘ সময়

‎নিজস্ব প্রতিবেদক:

‎বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকায় সরাসরি উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান।

‎প্রধানমন্ত্রীর আগমনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেনাবাহিনীর চলমান গ্রীষ্মকালীন মহড়ার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

‎পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং তাদের দৈনন্দিন প্রশিক্ষণ, দায়িত্ব পালন ও পেশাগত অভিজ্ঞতার বিষয়ে খোঁজখবর নেন। একপর্যায়ে তিনি সেনাসদস্যদের সঙ্গে একসঙ্গে খাবার গ্রহণ করেন, যা উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণার সৃষ্টি করে।

‎এ সময় প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান গ্রহণের কৌশল, আধুনিক সমরাস্ত্রের ব্যবহার, কৌশলগত মহড়া, বাস্তবধর্মী যুদ্ধ প্রশিক্ষণ এবং বিভিন্ন অপারেশনাল প্রস্তুতির বিষয়গুলো ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে প্রশিক্ষণের বিভিন্ন ধাপ ও সক্ষমতা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

‎সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং সেনাসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অব্যাহত নিষ্ঠার প্রতি সন্তোষ প্রকাশ করেন।

‎সংশ্লিষ্টদের মতে, কোনো প্রধানমন্ত্রীর সরাসরি প্রশিক্ষণ এলাকায় গিয়ে দীর্ঘ সময় অবস্থান, মাঠ পর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের এ ঘটনা দেশের বেসামরিক নেতৃত্ব ও সশস্ত্র বাহিনীর পারস্পরিক সম্পর্কের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


No comments