ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ঝুঁকিপূর্ণ ব্রিজে বাঁশের জাকলা, ১২ বছর ধরে দুর্ভোগে কেতকীবাড়ীর হাজারো মানুষ 🔥ডোমারের ভোগডাবুড়িতে চিলাহাটি পুলিশের মাদকবিরোধী অভিযান, পালাল মাদক কারবারি ও সেবীরা 🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের টেকসই পানি ব্যবস্থাপনা, নদী উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভান বোমেল, দূতাবাসের জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা ড. শিবলী সাদিক এবং পানি বিষয়ক প্রতিনিধি নিল্টজি কিলেন অংশ নেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে নেদারল্যান্ডসের প্রতিনিধিদল বাংলাদেশের পানি সম্পদ উন্নয়নে তাদের বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরে। তারা জানায়, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পানি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কারিগরি জ্ঞান, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাভিত্তিক সহযোগিতা দিতে আগ্রহী নেদারল্যান্ডস।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৯ সালের এপ্রিল মাসে নেদারল্যান্ডস সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর নেতৃত্বেই নেদারল্যান্ডসের সহযোগিতায় বাংলাদেশের কৃষি, বাণিজ্য ও পানি ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নেদারল্যান্ডসের কারিগরি সহায়তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং টেকসই পানি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

No comments