ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥শুকনাপুকুর বাজার জামে মসজিদে জুমার নামাজে বক্তব্য রাখলেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার 🔥এমপিও শিক্ষকদের তিন দাবিতে আন্দোলন চলবে, জানালেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী 🔥বোড়াগাড়ী বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার 🔥দেবীগঞ্জ এনএন সরকারি উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ 🔥নীলফামারী বড় মাঠ থেকে অবৈধ দোকান উচ্ছেদে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন আবু মোঃ সোয়েম 🔥ডোমারে ২০ পিস স্কাপসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতে প্রেরণ 🔥নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ 🔥কাভার্ড ভ্যানের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে নারীর মর্মান্তিক মৃত্যু 🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে
🔴 ব্রেকিং
🔥মিঠাপুকুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ 🔥মিঠাপুকুরের ১০ মসজিদে উন্নয়নে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ, স্বাগত জানিয়েছেন এলাকাবাসী 🔥 ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ • 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দীনের আলোতে

সংস্কার ও আধুনিকতার যুগে দূরদর্শী নেতৃত্বই পরিবর্তনের চাবিকাঠি’ : শিশির মনির

নিজস্ব প্রতিবেদক:
সংস্কার ও আধুনিকতার যুগে সময়োপযোগী চিন্তা, দূরদর্শী নেতৃত্ব এবং বাস্তবভিত্তিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন আইনজীবী ও আলোচক শিশির মনির। তিনি বলেছেন, পরিবর্তন প্রকৃতিরই একটি স্বাভাবিক নিয়ম। ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্র, সবাইকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের চিন্তা, নীতি ও কর্মকৌশলে প্রয়োজনীয় সংস্কার আনতে হয়। যারা সময়ের আগেই নতুন চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমে পরিবর্তনের সূচনা করতে পারেন, তারাই ইতিহাসে পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত হন।
সম্প্রতি ‘সংস্কার ও আধুনিকতা’ শীর্ষক ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, মানুষের জীবনযাপন, শিক্ষা, চিন্তা-চেতনা, সামাজিক আচরণ এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিবর্তন অনিবার্য। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে না পারলে পিছিয়ে পড়তে হয়। তাই আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সংস্কার ও উদ্ভাবনের ধারাকে এগিয়ে নেওয়া জরুরি।
তিনি উদাহরণ টেনে বলেন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনে দিয়েছে। প্রযুক্তির এই অগ্রযাত্রা পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। যারা এসব উদ্ভাবনের সূচনা করেছেন, তারাই বিশ্বের নেতৃত্বের জায়গা তৈরি করেছেন। একইভাবে যে ব্যক্তি বা জাতি সময়ের আগে চিন্তা করতে পারে, তারাই ভবিষ্যতের দিকনির্দেশনা দেয়।
বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া বাংলাদেশিদের অবদানের কথাও উল্লেখ করেন শিশির মনির। তিনি বলেন, একসময় অসংখ্য মানুষ সীমাহীন কষ্ট ও ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তাদের সেই সাহসী উদ্যোগের ফলেই আজ দেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একইভাবে দেশের তৈরি পোশাক শিল্পের সূচনাকারীরাও অর্থনৈতিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুরুতে যাদের অনেকেই অবমূল্যায়ন করেছিলেন, পরবর্তীতে তারাই বড় ধরনের পরিবর্তনের পথ তৈরি করেছেন। তবে পরিবর্তনের সূচনা করাই শেষ কথা নয়, সেই পরিবর্তনকে সফল ও টেকসই রূপ দেওয়া আরও বড় দায়িত্ব।
তিনি মনে করেন, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কার্যকর সংস্কারের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। এজন্য বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, সংসদ, প্রশাসন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ এবং কূটনৈতিক সক্ষমতাসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে যুগোপযোগী সংস্কার প্রয়োজন।
শিশির মনির বলেন, নতুন প্রজন্মকে দক্ষ, শিক্ষিত ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ ও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে। একই সঙ্গে পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক শ্রমবাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, পরিবর্তনের সুযোগ কাজে লাগানো না গেলে সেটি একসময় অভিশাপে পরিণত হয়। তাই যাদের হাতে আজ রাষ্ট্র পরিচালনা ও সংস্কারের দায়িত্ব রয়েছে, তাদের ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। সফল হলে তারা ইতিহাসে সম্মানের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন, আর ব্যর্থ হলে সেই ব্যর্থতার দায়ও ইতিহাসই বহন করাবে।
বক্তব্যের শেষাংশে শিশির মনির বলেন, দেশের জনগণ এমন একটি বাংলাদেশ দেখতে চায় যেখানে সততা, জবাবদিহি, অংশগ্রহণমূলক গণতন্ত্র, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত হবে। এই লক্ষ্য অর্জনে দায়িত্বশীলদের সাহসী ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

No comments