ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥শুকনাপুকুর বাজার জামে মসজিদে জুমার নামাজে বক্তব্য রাখলেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার 🔥এমপিও শিক্ষকদের তিন দাবিতে আন্দোলন চলবে, জানালেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী 🔥বোড়াগাড়ী বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার 🔥দেবীগঞ্জ এনএন সরকারি উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ 🔥নীলফামারী বড় মাঠ থেকে অবৈধ দোকান উচ্ছেদে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন আবু মোঃ সোয়েম 🔥ডোমারে ২০ পিস স্কাপসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতে প্রেরণ 🔥নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ 🔥কাভার্ড ভ্যানের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে নারীর মর্মান্তিক মৃত্যু 🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে
🔴 ব্রেকিং
🔥মিঠাপুকুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ 🔥মিঠাপুকুরের ১০ মসজিদে উন্নয়নে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ, স্বাগত জানিয়েছেন এলাকাবাসী 🔥 ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ • 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দীনের আলোতে

আধুনিক মাছ চাষে উদ্বুদ্ধকরণ:মিঠাপুকুরে মৎস্যচাষিদের মাঝে প্রদর্শনী সামগ্রী বিতরণে গোলাম রব্বানী এমপি


সাজেদুর রহমান, মিঠাপুকুর প্রতিনিধি।।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যচাষিদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রংপুর মিঠাপুকুর উপজেলার মৎস্য অধিদপ্তরের আয়োজনে ‘মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)’-এর প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। ২৫-২৬ অর্থবছরের নিয়মিত উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২রা জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ এর সভাপতিত্বে উপকরণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি  মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি গোলাম রব্বানী,মিঠাপুকুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:হাকিবুর রহমান সহ মৎস্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,মৎস্যচাষিরা প্রমুখ। 

প্রধান অতিথি গোলাম রব্বানী এমপি বলেন,বর্তমান সরকারের এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ পর্যায়ে দেশীয় ছোট মাছের উৎপাদন বৃদ্ধি পাবে,অন্যদিকে পুষ্টির চাহিদাপূরণ ও মৎস্যচাষিদের জীবনমানের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এছাড়া প্রদর্শনী খামারের মাধ্যমে আশপাশের অন্যান্য চাষিরাও আধুনিক প্রযুক্তিতে মাছ চাষে উদ্বুদ্ধ হবেন।

উপস্থিত মৎস্য কর্মকর্তারা জানান, গ্রামাঞ্চলে সনাতন পদ্ধতির বদলে আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তিতে মাছ চাষ সম্প্রসারণ এবং গৃহস্থালি বা পারিবারিক পরিত্যক্ত পুকুরগুলোকে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও চাষিদের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবাকে তৃণমূলের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে। প্রকল্পের আওতায় নির্বাচিত চাষিদের গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুর ও মৎস্য খামারে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত "পন্ড সার্জ এয়ারেটর" সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
পন্ড সার্জ এয়ারেটরের মাধ্যমে  মাছ ও চিংড়ি চাষের পুকুরে অক্সিজেন বাড়ানোর একটি বিশেষায়িত মেশিন। এটি পানির উপরিভাগের পানিকে আন্দোলিত করে বাতাসের সাথে অক্সিজেনের মিশ্রণ ঘটায় এবং পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ২ ঘোড়া (2HP) ক্ষমতার মেশিনগুলো সাধারণত প্রতি ঘণ্টায় প্রায় ২.৫ থেকে ৩ কেজি অক্সিজেন তৈরি করতে পারে।

No comments