ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

কাভার্ড ভ্যানের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
🕐প্রকাশ:৩০-০৬-২০২৬

নীলফামারীর ডোমার পৌরসভার বানোয়ারির মোড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মিনারা খাতুন (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ডোমার ইয়ামাহা শো-রুম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দিনাজপুরের খানসামা উপজেলা থেকে চিকিৎসার উদ্দেশ্যে ডোমারের সেবা হাসপাতালে আসছিলেন মিনারা খাতুন। পথে বানোয়ারির মোড় অতিক্রম করার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিনারা খাতুন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী শতগ্রাম ইউনিয়নের বাসিন্দা এবং জামাল উদ্দিনের স্ত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে ডোমার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়রা সড়কটিতে যানবাহনের বেপরোয়া গতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

No comments