ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক 
🕐প্রকাশ:৩০ জুন ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী কলেজ রোড হয়ে ময়দান বাজার ও চিলাহাটি সড়কের মধ্যবর্তী ডারারপাড় এলাকায় নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সেতু নির্মাণের সময় যান চলাচলের জন্য তৈরি করা অস্থায়ী বিকল্প রাস্তা সম্প্রতি ভেঙে যাওয়ায় ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
এর ফলে গোমনাতী, ময়দান বাজার, কেতকিবাড়ি ও চিলাহাটি এলাকার হাজারো মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ চলাচল করলেও বর্তমানে তাদের বাধ্য হয়ে দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত ব্যয় উভয়ই বেড়ে গেছে।
স্থানীয়দের ভাষ্য, কেতকিবাড়ি এলাকার বাসিন্দা এবং গোমনাতী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের জন্য এটি ছিল চিলাহাটিগামী অন্যতম প্রধান সড়ক। অস্থায়ী রাস্তা ভেঙে যাওয়ার পর থেকে জরুরি রোগী হাসপাতালে নেওয়া, কৃষিপণ্য বাজারে পৌঁছানো এবং শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে সেতুর নির্মাণকাজ চললেও কাজের অগ্রগতি খুবই ধীর। বিকল্প রাস্তারও যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় সেটি ভেঙে পড়েছে। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
স্থানীয়রা দ্রুত সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার পাশাপাশি, কাজ শেষ না হওয়া পর্যন্ত নিরাপদ বিকল্প চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এলাকাবাসীর জোর দাবি, জনস্বার্থ ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। :::

No comments