ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

মিঠাপুকুরের ১০ মসজিদে উন্নয়নে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ, স্বাগত জানিয়েছেন এলাকাবাসী

 সাজেদুর রহমান,মিঠাপুকুর প্রতিনিধি।।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের ধর্মীয় অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GSID-2)-এর আওতায় উপজেলার ১০টি মসজিদের উন্নয়ন ও সংস্কারের জন্য মোট ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মসজিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ টাকা।
সম্প্রতি সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানীর ভেরিফায়েড ফেসবুক পেজে অনুদানপ্রাপ্ত মসজিদগুলোর তালিকা প্রকাশ করা হলে বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে একটি করে মোট ১০টি মসজিদের তালিকা চাওয়া হয়। সেই তালিকার ভিত্তিতেই এই বরাদ্দ অনুমোদন করা হয়েছে। বাকি ইউনিয়নগুলোর মসজিদও পর্যায়ক্রমে সরকারি সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া অনেক মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, মেরামত ও প্রয়োজনীয় সংস্কার কাজে এই অর্থ ব্যয় করা হবে। বরাদ্দের অর্থ স্বচ্ছতা নিশ্চিত করতে সরাসরি সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।
স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ ও জনপ্রতিনিধিরা এই বরাদ্দকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা মসজিদগুলোর উন্নয়নে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য আরও সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি হবে।
সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী বলেন, "ধর্মীয় অনুশাসন পালনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মিঠাপুকুরের মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। ভবিষ্যতেও এলাকার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GSID-2)-এর আওতায় দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের লক্ষ্যে এ ধরনের বরাদ্দ প্রদান করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের জন্য আরও উন্নত সামাজিক পরিবেশ নিশ্চিত করা।
স্থানীয়দের প্রত্যাশা, চলমান এই উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে মিঠাপুকুর উপজেলার অন্যান্য মসজিদও সরকারি উন্নয়ন সহায়তার আওতায় আসবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।

No comments