ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৪৮৯ জনের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ ‎🔥দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে এলাকাবাসী 🔥 ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে নারীসহ তিন আসামি গ্রেপ্তার

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

 হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে লাখাই থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে আঃ মোতালিব (৩০), মুড়িয়াউক গ্রামের বাদল মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (৪০) এবং মনতৈল গ্রামের বাবলু মিয়ার ছেলে বাবুল মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মানিক ও এসআই প্রণয় কুমার সরকার। এ সময় এএসআই ফিরোজ, আঃ হাকিম, ওয়াসিমসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। অভিযানের একপর্যায়ে পৃথক স্থান থেকে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশেষ তৎপরতার মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ তিন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

No comments