ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৪৮৯ জনের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ 🔥 ডোমারের ভোগডাবুড়ীতে ৮ পূজামণ্ডপে অনুদান ও টি-শার্ট বিতরণ ‎🔥দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারে এলাকাবাসী 🔥 ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেপ্তার


এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

 হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার স্বজনগ্রাম এলাকায় নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে লাখাই থানা-পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ওই ব্যক্তিরা। তাদের গ্রেপ্তারে পুলিশের একটি বিশেষ দল সোমবার রাতে স্বজনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার সরকার, বিপুল চন্দ্র দেবনাথ, মানিক সাহা ও জাহাঙ্গীর আলম। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ আলম, খায়রুল ইসলাম, আব্দুল হাকিম, অরবিন্দু ও গোপাল আচার্যসহ পুলিশের অন্যান্য সদস্য অভিযানে অংশ নেন। পরে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মৃত মুলফত আলীর ছেলে শওকত আকবর, মৃত আলী মিয়ার ছেলে টেনু মিয়া, মরফত আলীর ছেলে রইছ মিয়া, ফুল মিয়ার ছেলে নজরুল ইসলাম, কামাল মিয়ার ছেলে ফাহিম মিয়া, ইউনুস মিয়ার ছেলে সৈকত আলী এবং মারাজ মিয়ার ছেলে জুয়েল মিয়া।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ সাতজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার (৩ নভেম্বর) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

No comments