কুষ্টিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক, নেতৃত্ব গঠনে শিক্ষার বিকল্প নেই: আব্দুল গফুর এমপি
কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আয়োজনে মোল্লাতেঘরিয়া এলাকার আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর ও মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠন, শৃঙ্খলা ও দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, দুনিয়া ও আখেরাতের কল্যাণে কাজ করতে হবে। দ্বীনের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, “যেকোনো সংগঠনের মূল চালিকাশক্তি হলো তৃণমূলের কর্মীবাহিনী। সততা, আদর্শ ও নৈতিকতার চর্চা নিশ্চিত করে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। দক্ষ ও যোগ্য নেতৃত্ব গঠনে নিয়মিত শিক্ষার কোনো বিকল্প নেই।”
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কুষ্টিয়া জেলার সাবেক আমীর হাফেজ রফিক উদ্দিন আহমাদ। এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি সোহরাব উদ্দিন ও জামায়াত নেতা মাহবুব মাজহার।
অনুষ্ঠানে পবিত্র কোরআনের সূরা তওবার ১১১-১১২ নম্বর আয়াতের ওপর দারস পেশ করেন কুষ্টিয়া জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী ইউনুস আলী, সহকারী সেক্রেটারি আফরোজ আলম লাবু ও হাফেজ ফয়সাল উদ্দিন, সংগঠন ও পরিকল্পনা সেক্রেটারি শামসুজ্জামান জুয়েল, যুববিভাগের সভাপতি হাফেজ সেলিম রেজা, ওলামা বিভাগের সভাপতি হাফেজ ওসমান গনি, শ্রমিক কল্যাণ সভাপতি আজমুল ইসলাম এবং প্রচার সম্পাদক সামছুল হক রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. রায়হান আলী। দিনব্যাপী এ শিক্ষা বৈঠকে কুষ্টিয়া সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।
Post a Comment