ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির কর্মীরা: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিমল কুমার রায়,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের ডিও লেটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক হরিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আন্দুল গনি বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল দে সরকার, সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষণ রায়সহ উপজেলার ১১৭টি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “প্রতিটি পূজামণ্ডপে জাতীয়তাবাদী দলের কর্মীবৃন্দ গতবারের মতো এবারও ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।” দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন হয়, সে জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপজেলার ১১৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে মোট ৭০ দশমিক ২ মেট্রিক টন (প্রতি মণ্ডপে ৬০০ কেজি) জিআর চালের ডিও লেটার বিতরণ করা হয়।

No comments