ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

মিঠাপুকুরে ২২৮ জন শিক্ষার্থীর মাঝে ৪৮ লাখ ৭৭ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান



সাজেদুর রহমান,মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।। 

মিঠাপুকুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারে বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ি, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় এই সামগ্রী প্রদান করা হয়।
মঙ্গলবার  (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় মোট ২২৮ জন শিক্ষার্থীকে ৪৮ লাখ ৭৭ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এছাড়া আত্মকর্মসংস্থান ও যাতায়াত সুবিধার জন্য ৩৪ জনকে বাইসাইকেল ও ২৩ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি পুনর্বাসনের অংশ হিসেবে ৭টি পরিবারকে নতুন বসতবাড়ি হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি  গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের কল্যাণে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments