জামালপুরে জীবিত পাখি খাওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
কাওছার আহমেদ,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫ শত টাকা বাজিতে জীবিত শালিক পাখি হাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদুল্লাহ উপজেলার কোয়ালীকান্দী মধ্যপাড়া এলাকার হাফিজলের ছেলে। তিনি পেশায় একজন অটো চালক। বিষয়টি নিশ্চিত করেছে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জানা গেছে, গতকাল বিকাল ৪ টার দিকে সাদুল্লাহ মাদারগঞ্জ উপজেলার কোয়ালীকান্দী বাজারে একটি জীবিত শালিক পাখি কাচা খাবে বলে স্থানীয় কয়েক জনের সাথে ৫ শত টাকা বাজি ধরে। একপর্যায়ে সে একটি জীবিত শালিক পাখি কাচা খেয়েও ফেলে। পরে আজ বুধবার সকালে তার এই জীবিত পাখি খাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে তার নিজ বাড়ি থেকে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ তাকে জীবিত পাখি খাওয়ার অপরাধে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে সাদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং শেরপুর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। শেরপুর বন বিভাগের কর্মকর্তারা আমাদের এখানে আসছে। তারা এলে আসামীকে তাদের কাছে দিয়ে দেওয়া হবে। তবে এ বিষয়ে সাদুল্লাহ যাদের সাথে বাজি ধরেছিলো তাদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
Post a Comment