ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

জামালপুরে ম্যাপ পেপার বোর্ড মিলস্ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক


কাওছার আহমেদ,জামালপুর প্রতিনিধি।।

আজ বিকালে শহরের বেলটিয়া এলাকার পুলিশ লাইন এর সামনে অবস্থিত ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডে স্থাপিত জিরো ডিসচার্জ ইটিপি পরিদর্শনে যান জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলী। এ সময় তিনি কারখানাটিতে নব স্থাপিত জিরো ডিসচার্জ ইটিপিসহ কারখানাটির বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ম্যাপ পেপার বোর্ড মিলস্ থেকে উৎপাদন কাজে নির্গত প্রতিদিন প্রায় ৬৬০ ঘন লিটার পানি পরিশোধিত হয়ে স্থানীয় একটি খালে যাবে। এতে করে কারখানা থেকে নির্গত পানি আশেপাশের পরিবেশের কোন ক্ষতি করবে না এবং এমন কি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। ম্যাপ পেপার বোর্ড মিলস্ লিমিটেড ছাড়াও জামালপুরে বাকি যে কয়টি কারখানা রয়েছে। যারা পানি দূষণ করছে একে একে সবাইকে জিরো ডিসচার্জ ইটিপি স্থাপনের আওতায় আনা হবে। পরিদর্শনে জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি, কারখানাটির ব্যবস্থাপক পরিচালক সাদ ইবনে মোশারফ, পরিচালক মনিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

No comments