জামালপুরের বকশীগঞ্জে মাদক বাল্যবিবাহ প্রতিরোধে ইউএনও'র সচেতনতামূলক সভা
কাওছার আহমেদ,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদক, বাল্যবিবাহ আজ সমাজে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এ সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে সেই সাথে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে। মাদক, বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, সহকারি প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, সহকারি শিক্ষক আইসিটি শাহ আলম কিরণ, সহকারি শিক্ষক গণিত মোঃ মোখলেছুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Post a Comment