ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি  বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জীবন পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যে পরিবেশে বসবাস করি, সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কয়েক দশক আগে দেশের রাস্তাঘাট, বাজার কিংবা জনবহুল এলাকায় এভাবে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যু ও বিভিন্ন ধরনের আবর্জনা ছড়িয়ে থাকতে দেখা যেত না। কিন্তু বর্তমানে শহর, জেলা, উপজেলা এমনকি অনেক গ্রামাঞ্চলেও যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।
তিনি বলেন, "আপনার নিজের ঘর যদি আবর্জনায় ভরে থাকে, তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। ঠিক তেমনি এই দেশও আমাদের সবার ঘর। তাই দেশের রাস্তাঘাট, পার্ক, জলাশয় ও জনসমাগমস্থল পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব।"
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন পায়ে হেঁটে, রিকশায় কিংবা বাসে চলাচল করেন। রাস্তায় জমে থাকা আবর্জনা শুধু পরিবেশ দূষণই নয়, সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি সৃষ্টি করে। এছাড়া বিভিন্ন পুকুর, খাল ও জলাশয়ে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে সফরের সময় তিনি অনেক পুকুর, পার্ক ও উন্মুক্ত স্থানে আবর্জনার স্তূপ দেখতে পেয়েছেন। একসময় যেখানে মানুষ পরিবার নিয়ে অবসর সময় কাটাত, সেখানে এখন ময়লা-আবর্জনার কারণে পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, অনেকেই পার্ক বা বিনোদনকেন্দ্রে ঘুরতে গিয়ে খাবারের মোড়ক, পানির বোতল কিংবা অন্যান্য বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে যেখানে-সেখানে ফেলে দেন। অথচ প্রত্যেকে যদি নিজের ব্যবহৃত আবর্জনা ডাস্টবিনে ফেলেন, তাহলে সেই স্থান দীর্ঘ সময় পরিচ্ছন্ন থাকবে এবং অন্যরাও সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "দেশটা আমাদের সবার। আমরা যদি প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করি এবং যত্রতত্র আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলি, তাহলে ধীরে ধীরে বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দেশে পরিণত করা সম্ভব হবে।"
তিনি বলেন, আজকের সচেতনতা আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলবে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন করা সম্ভব।

No comments