ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ডোমারের হলহলিয়ায় সুইস গেইড ভেঙে বাড়িঘর ক্ষতিগ্রস্ত, ঘটনাস্থলে ইউএনও; তাৎক্ষণিক ত্রাণ বিতরণ


ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হলহলিয়া এলাকায় সুইস গেইড ভেঙে পার্শ্ববর্তী কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে।
ঘটনার খবর পেয়ে ডোমার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সায়লা সাঈদ তন্বী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে ইউএনও আশ্বস্ত করেন, ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এলাকাবাসী জানান, সুইস গেইড ভেঙে পড়ার ফলে পার্শ্ববর্তী কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তারা দ্রুত স্থায়ী প্রতিকার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক উপস্থিতি ও ত্রাণ সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছে এবং দ্রুত সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

No comments