ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥ইসলামপুরে গৃহবধূ হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা 🔥নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আমরণ অনশন 🔥মনজুরুল আহসান খানের জন্মবার্ষিকীতে ইসলামপুরে বিনামূল্যে চক্ষু শিবির 🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

দেবীগঞ্জে খুটামারা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে হুইল চেয়ার, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা (অধিকারীপাড়া) বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষা উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। 


বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তবারক হ্যাপী, দেবীডুবা ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু সরকার ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রধানসহ  উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ, এমপি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হাতে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ তুলে দেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের প্রতি শুধু সহমর্মিতা নয়, বরং অধিকার ও মর্যাদার সঙ্গে পাশে দাঁড়ানো প্রয়োজন।”তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সহায়ক সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি গাছের চারা প্রদান শিক্ষার্থীদের শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

No comments