ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা-উপজেলা জামায়াতের নেতারা, পুনর্বাসনের আশ্বাস ‎🔥ইতিহাসে প্রথম: সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেনাসদস্যদের সঙ্গে কাটালেন দীর্ঘ সময় 🔥সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে
🔴 ব্রেকিং
🔥মিঠাপুকুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ 🔥মিঠাপুকুরের ১০ মসজিদে উন্নয়নে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ, স্বাগত জানিয়েছেন এলাকাবাসী 🔥 ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ • 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দীনের আলোতে

দল-মত নির্বিশেষে সবার প্রতিনিধি আমি: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ


বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “আমি দল-মত নির্বিশেষে সবার প্রতিনিধি। আমি হাততালি দেওয়ার কিংবা হাততালি পাওয়ার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি জনগণের জন্য- জনগণের প্রয়োজনে, জনগণের দুর্দিনে পাশে থাকার রাজনীতি করি।”

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ চৌধুরীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমি দল-মত নির্বিশেষে সবার প্রতিনিধি। তাই সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা উচিত নয়। আগুন লাগার সময় তো আগুন দেখেনি কে বিএনপি, কে জামায়াত কিংবা কে এনসিপি।”

তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারি সহায়তা বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব করা যাবে না। প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের হাতেই সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আজাদ বলেন, “বোদা ও দেবীগঞ্জ উপজেলার কোনো মসজিদ, মন্দির কিংবা গির্জা আমার অনুদানের বাইরে থাকবে না। বর্তমান সরকারের আমলে আগামী পাঁচ বছরের মধ্যে এ অঞ্চলে কোনো কাঁচা রাস্তা থাকবে না। সব রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে।”

নদীভাঙন প্রতিরোধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “এক ছটাক জমিও যেন নদীগর্ভে বিলীন না হয়, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, আমরা তা করছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

No comments