ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥বিএসএফআইসি জিয়া পরিষদের উদ্যোগে পঞ্চগড় চিনিকলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন 🔥দেবীগঞ্জে প্রতিমন্ত্রী আজাদকে ঘিরে এআই-নির্মিত ভুয়া ভিডিওর প্রতিবাদে সনাতনী সমাজের মানববন্ধন ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ 🔥চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ 🔥ডিমলায় অতি দরিদ্র নারীদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ 🔥মিঠাপুকুরে বিশুদ্ধ পানির আলো: ৫৫ জনের মুখে স্বস্তির হাসি 🔥দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

দেবীগঞ্জে প্রতিমন্ত্রী আজাদকে ঘিরে এআই-নির্মিত ভুয়া ভিডিওর প্রতিবাদে সনাতনী সমাজের মানববন্ধন

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ, এমপিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি কথিত ভুয়া ভিডিও ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সনাতনী সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতনী নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উপজেলার বিজয় চত্বর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক হরিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নবীন কুমার রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব মন্টু সরকার, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মদন মোহন রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষণ রায়সহ সনাতনী সমাজের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি এবং চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে। তারা দাবি করেন, প্রচারিত ভিডিও ও ছবির সঙ্গে প্রতিমন্ত্রীর কোনো সম্পৃক্ততা নেই এবং এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা আরও বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি দেবীগঞ্জ-বোদাসহ পঞ্চগড়ের উন্নয়ন কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি মহল ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা এআই প্রযুক্তির অপব্যবহার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ছবি সংযুক্ত করে একটি আপত্তিকর ভিডিও প্রচার করা হয়। পরে বিভিন্ন ফ্যাক্ট-চেকিং সূত্রে ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া কনটেন্ট বলে প্রতীয়মান হয়।

No comments