ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

লোডশেডিংয়ের নামে গ্রাহক ভোগান্তি নয়: কঠোর নির্দেশ এমপি গোলাম রব্বানীর

সাজেদুর রহমান,মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।।

গ্রাহকদের চরম দুর্ভোগ ও লোডশেডিংয়ের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রব্বানী। সাধারণ মানুষের কষ্ট লাঘবে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ে এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন।

রংপুর মিঠাপুকুর উপজেলার রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শঠিবাড়ী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে (২৭শে জুলাই) গ্রাহকদের সেবা আরো উন্নত ও গতিশীল করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত সভায় জেনারেল ম্যানেজার মোঃআশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক,অত্র উপজেলার উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতা এবং পল্লী বিদ্যুতের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রমুখ।
প্রধান অতিথি গোলাম রব্বানী এমপি বলেন, গরম ও দৈনন্দিন কাজের সময় সাধারণ মানুষ যেন কোনোভাবেই বিদ্যুৎ সংকটের মুখে না পড়ে,সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ গ্রাহকদের কষ্টের কথা বিবেচনা করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। বিনা কারণে বা অতিরিক্ত লোডশেডিং কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি সতর্ক করেন।প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ পৌঁছে দেওয়া। বিশেষ করে মিঠাপুকুর উপজেলার প্রত্যেকটি এলাকার কৃষি সেচ, ক্ষুদ্র শিল্প এবং গৃহস্থালি সংযোগে যাতে কোনো ধরনের লোডশেডিং বা কারিগরি জটিলতা না থাকে,সে বিষয়ে কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জাতীয় সংসদ সদস্য বলেন আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এর সুষম বণ্টন ও অপচয় রোধ করা জরুরি। গ্রাহক হয়রানি সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি গ্রাহকদের সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ এবং অবৈধ সংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান।মতবিনিময় সভায় সাধারণ গ্রাহকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।প্রধান অতিথি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব অভিযোগের দ্রুত সমাধান করার নির্দেশ দেন।বিদ্যুৎ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাধারণ মানুষের ফোন ধরতে হবে এবং দ্রুত ত্রুটি সারিয়ে বিদ্যুৎ সচল করার উদ্যোগ নিতে হবে। এলাকার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

বিশেষ অতিথিরা বলেন,বিদ্যুৎ বিভ্রাট বা যেকোনো সমস্যায় গ্রাহকরা ফোন করলে কর্মকর্তাদের অবশ্যই ফোন রিসিভ করে সমাধান দিতে হবে।ঝড়-বৃষ্টি বা কারিগরি ত্রুটির কারণে লাইনে সমস্যা হলে দ্রুততম সময়ের মধ্যে তা মেরামত করে বিদ্যুৎ সচল করতে হবে।বিদ্যুৎ অফিসে এসে সাধারণ গ্রাহকরা যেন কোনো ধরনের দালালি বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।


অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে এই গরমে সাধারণ গ্রাহকদের কষ্ট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে।সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

No comments