ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার ‎🔥নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় ভ্যান দুমড়েমুচড়ে নিহত ৪, একই পরিবারের তিনজনের প্রাণহানি 🔥ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক প্রকাশ 🔥বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা-উপজেলা জামায়াতের নেতারা, পুনর্বাসনের আশ্বাস ‎🔥ইতিহাসে প্রথম: সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেনাসদস্যদের সঙ্গে কাটালেন দীর্ঘ সময় 🔥সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে
🔴 ব্রেকিং
🔥মিঠাপুকুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ 🔥মিঠাপুকুরের ১০ মসজিদে উন্নয়নে ৩০ লাখ টাকার সরকারি বরাদ্দ, স্বাগত জানিয়েছেন এলাকাবাসী 🔥 ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ • 🔥 চিলাহাটিতে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার • 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দীনের আলোতে

জুলাই শহীদ দিবসের-২৬ পালন উপলক্ষে মিঠাপুকুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাজেদুর রহমান, মিঠাপুকুর প্রতিনিধি।।

আগামী ১৬ জুলাই ২৬'জুলাই শহিদ দিবস' যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।(১৪ই জুলাই) মিঠাপুকুর উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শহিদদের স্মরণে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।


উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সেক্রেটারি মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, ১৭ নং ইমাদপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র বৈষম্য আন্দোলনের সদস্য বৃন্দ প্রমুখ। 



২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের স্মরণে আগামী ১৬ জুলাই 'জুলাই শহিদ দিবস' পালিত হতে যাচ্ছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃমন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহিদদের স্মরণে বিশেষ স্মরণসভা, পুষ্পস্তবক অর্পণ, এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত। এছাড়া মাদ্রাসাসহ দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করতে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শহিদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

No comments