ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং দেশের প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১২ জুলাই ফজরের ওয়াক্তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদীয় গণতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন। এর আগে তিনি জাতীয় সংসদের স্পিকার এবং দেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও বিচক্ষণ নেতৃত্বের জন্য তিনি সর্বমহলে সম্মানিত ছিলেন।
তাঁর মৃত্যুতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
রাজনৈতিক মহল মনে করছে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল। তাঁর কর্মময় জীবন, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং রাষ্ট্র পরিচালনায় অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।

No comments