ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

সৈয়দপুর বিমানবন্দরে এ্যাবের আহ্বায়ক শাহরিন ইসলাম তুহিন ও এমপি রেহেনা আক্তার রানুকে ফুলেল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
এ্যাবের (অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানুকে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে দুই অতিথিকে বরণ করে নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। স্লোগান ও করতালির মধ্য দিয়ে তারা অতিথিদের স্বাগত জানান এবং তাদের প্রতি শুভকামনা প্রকাশ করেন।
নেতাকর্মীরা জানান, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের নেতৃত্ব এবং এমপি রেহেনা আক্তার রানুর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা এ সংবর্ধনার আয়োজন করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দেশের উন্নয়ন, জনকল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমে এই দুই নেতার সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। পরে তাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন।
ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে সৈয়দপুর বিমানবন্দরে দুই অতিথির আগমন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিতদের অভিমত।

No comments