ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

মিঠাপুকুরে যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

সাজেদুর রহমান মিঠাপুকুর প্রতিনিধি।।

পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুর মিঠাপুকুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন শাখা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪শে জুন) বিকালে কয়েকটি প্রতিষ্ঠানে (ঈদগাঁ মাঠ,এতিম খানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, কবরস্থান ইত্যাদি) পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের জামায়াতের আমির আব্দুস সালাম খন্দকার, ৮ নং ওয়ার্ডের জামাতের সভাপতি শামসুল হক সরদার, ইউনিয়ন যুব বিভাগ সভাপতি নুরুল হুদা আশরাফী,সেক্রেটারি আমিনুল ইসলাম রুবায়েত, কোষাধাক্ষ্য সাজেদুর রহমান সবুজ,৮নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি শামসুল হক সরদার সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যুব বিভাগের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষার্থী, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রমুখ। 

প্রধান অতিথি মেহেদী হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।এসময় শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান।বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। এটি অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি পূর্ণবয়স্ক গাছ প্রায় ১০ জন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে সক্ষম।

বিশেষ অতিথিরা বলেন,জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী-খাল দখল ও অপরিকল্পিত উন্নয়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য বর্তমানে হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।পরিবেশ রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তারা।এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ার সার্বিক খোঁজখবর নেন এবং তাদের মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments