Trending

6/recent/ticker-posts

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি, সম্মাননায় ভূষিত জলঢাকা থানার ওসি নাজমুল আলম

নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীর জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন।
রবিবার (২১ জুন) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ওসি নাজমুল আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জানা গেছে, জলঢাকা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
জেলা উন্নয়ন সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওসি নাজমুল আলমের দায়িত্বশীল নেতৃত্ব এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। তারা বলেন, জনগণের আস্থা অর্জন এবং নিরাপদ সমাজ গঠনে তার কার্যক্রম ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্মাননা গ্রহণের পর ওসি নাজমুল আলম বলেন, এই স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তিনি জলঢাকা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, এ সম্মাননা প্রাপ্তিতে জলঢাকা থানা পুলিশ সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভানুধ্যায়ীরা ওসি নাজমুল আলমকে অভিনন্দন জানিয়েছেন।

Post a Comment

0 Comments