ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দিতে হবে- পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

‎বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
‎সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।
‎রবিবার (২১ জুন) সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষা বৃত্তির নগদ অর্থ ও ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎প্রতিমন্ত্রী বলেন, আমি এলাকার সকল ভোটারের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তাই সরকারি অনুদান ও সহায়তা প্রদানের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে অগ্রাধিকার দিতে হবে। একজন ব্যক্তি যে দলেরই হোক না কেন, তিনি যদি সরকারি সহায়তা পাওয়ার যোগ্য হন, তাহলে তাকে সেই সহায়তা নিশ্চিত করতে হবে।
‎তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায় সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে। বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
‎অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৩ জনকে বাইসাইকেল, ২ জনকে সেলাই মেশিন এবং ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়। এর মধ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১০ শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৬ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ২ শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা দেওয়া হয়।
‎দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ  সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

No comments