ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১ 🔥দেবীগঞ্জে সহস্রাধিক তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ' 🔥দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চানন বর্মার ৯২তম তিরোধান দিবস পালিত 🔥ডোমারে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার ‎🔥গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 🔥সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তা পেলেন অসহায় হাসিনা বেগম ‎🔥ভোগডাবুড়ীর উন্নয়নের স্বপ্নে হাসিমুখে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নদীভাঙন, বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধানের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা নদীকে ঘিরে উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। কিন্তু বছরের পর বছর ধরে নদীভাঙন, ফসলি জমির ক্ষয়, শুষ্ক মৌসুমে পানির অভাব এবং বর্ষাকালে আকস্মিক বন্যায় এ অঞ্চলের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ব্যবস্থাপনা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, নদীভাঙন রোধ করা সম্ভব হবে এবং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও ১ নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ গোলাম আযম। তিনি বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। মানববন্ধন শেষে তারা তিস্তা পাড়ের মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

No comments