ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

ডোমারে ২০ পিস স্কাপসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীর ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস অবৈধ স্কাপসহ মোঃ আসান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ তারিখে ডোমার থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট রাউতা ১ নম্বর ওয়ার্ডের ছোট রাউতা আদর্শ গ্রাম সরকারি বিদ্যালয়ের দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মোঃ আসান আলীকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ২০ পিস অবৈধ স্কাপ উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া আসামি মোঃ আসান আলী (৩৫) ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ বাছের আলী এবং মাতার নাম মোছাঃ আশা খাতুন।
এ ঘটনায় ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-২৩, তারিখ ২৯ জুন ২০২৬ রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ডোমার থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments