ব্রেকিং নিউজ

🔴 ব্রেকিং
🔥প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে অসহায় মায়ের জীবনসংগ্রাম, সহায়তার আকুতি 🔥পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান 🔥প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবীদের উৎসবে এমপি গোলাম রব্বানী:গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ 🔥ব্যাপক লোডশেডিংয়ে বিপর্যস্ত ডোমারের জনজীবন, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 🔥চিলাহাটিতে ‘মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত ‎🔥দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান, ৩১ জুলাই উদ্বোধন হচ্ছে ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন 🔥আকস্মিক পরিদর্শনে ডিমলা হাসপাতালে অনিয়ম ধরা 🔥জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম: সংসদ সদস্য পদ থাকবে কি? ‎ 🔥দুই শতাব্দীর ঐতিহ্য বুকে ধারণ করে চিলাহাটির ‘পাখির গ্রাম’, প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা 🔥 সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন দৈনিক দ্বীনের আলোতে

মিঠাপুকুরে অপপ্রচার বন্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

মিঠাপুকুর প্রতিনিধি: 
রংপুরের মিঠাপুকুর উপজেলায় অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৩শে জুন উপজেলা যুবদলের আয়োজনে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। 

উপজেলা যুবদলের সভাপতি বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক  মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামজেদুর ইসলাম সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে অপপ্রচার, মিথ্যাচার এবং কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। তারা রাজনৈতিক শালীনতা রক্ষা এবং পারস্পরিক সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অপসংস্কৃতি ও রাজনৈতিক শালীনতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এতে উপজেলা যুবদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

No comments